,

আতঙ্কে আছে পুরোহিতরা

219635_1জেলার সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় জেলার পুরোহিতদের মধ্যে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে বের হচ্ছে না অনেকে।শুক্রবার সকালে পাবনায় আশ্রমের কর্মকর্তাকে হত্যার পর থেকে আতঙ্ক আরও বেশি করে দেখা দিয়েছে। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। পুলিশের নিরাপত্তার আশ্বাসের পরও তারা আশ্বস্ত হতে পারছেন।

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার সিদেশ্বরী কালী মন্দিরের পুরোহিত বিনয় কুমার মল্লিক বাংলামেইলকে জানান, আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। পুরোহিতরা রাজনীতির সাত-পাঁচে থাকেন না। তারা পূজা-অর্চণা করেন। বাইরের কোনো কিছুর সঙ্গে জড়িত নন।

ঝিনাইদরে মদন মোহন মন্দিরের পুরোহিত মদন গাঙ্গুলী বলেন, ‘পুরোহিত হত্যার খবরে শুনে আমি আতঙ্কিত হয়ে পড়েছি। মন্দির চত্বরের বাইরে যাচ্ছি না।’

এদিকে, পুলিশের পক্ষ থেকে শহর ও এর আশপাশের মন্দিরগুলোতে দু’একবার টহলে যাচ্ছে। গ্রামের মন্দিরগুলোতে পুলিশ টহল দেখা যাচ্ছে না। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলামেইলকে বলেন, ‘পুরোহিত হত্যাকারীদের চিহ্নিত করা গেছে। কোন পথে আসে এবং হত্যাকাণ্ড ঘটিয়ে কোন পথে পালিয়ে যায় এসব তথ্য পুলিশের হাতে এসেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

তিনি আরো বলেন, ‘মন্দিরগুলোর পুরোহিতদের আতঙ্ক হওয়ার খবর তারা শুনেছেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশ টহলের ব্যবস্থা নেয়া হয়েছে। সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে।’

বাংলামেইল২৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা