,

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবির নেতাসহ গ্রেপ্তার ৩১, পিস্তল উদ্ধার

grafter-over-2-2আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের প্রথম দিনে ৩১ জনকে আটক করা হয়েছে। সরাইল থানা পুলিশ বাদে আট থানা পুলিশের অভিযানে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীসহ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী, ডাকাত, মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এদের মধ্যে শহরের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এনামূল হক (৩৫)কে একটি ম্যাগাজিনসহ ৯ এমএম পিস্তলসহ গ্রেফতার করা হয়। এছাড়া জেলার নবীনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নায়েবে আমীর গোলাম ফারুক (৬০) কে পৌর এলাকার আদালত পাড়া থেকে গ্রেফতার করে। আখাউড়ায় শিবির নেতা মাহমুদকে তার দুই ভাইসহ গ্রেফতার করে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ আব্দুল কাইয়ূম জানান, সরাইল ছাড়া জেলার বাকি আটটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি