,

১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

 

নিজস্ব প্রতিবেদক : ‘উৎপাদন থেকে পণ্যভোগ, শিশুশ্রম বন্ধ হোক’-এই প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর এ দিবস পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আর্ন্তজাতিক শ্রম সংস্থা-আইএলও, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশু অধিকার নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলো নানা কর্মসূচি পালন করবে।

child-bg20150612091049
বৃহস্পতিবার শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর উদ্যোগে ‘শিশুশ্রম নিরসনে আমাদের দায়িত্ব’ শীর্ষক একটি গোল টেবিল আলোচনা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুন সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 
এ ছাড়া, ১২ জুন ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে ছায়ানটে কর্মজীবী ও পথ শিশুদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সারাদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা