,

এবার পাবনায় সেবাশ্রমের কর্মচারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের কর্মচারী নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।নিহত নিত্যরঞ্জন পান্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পান্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে সেবাশ্রমে কর্মরত ছিলেন।

2016_06_10_08_21_18_ZXuT5zv2GYVGlhnrT7VYmDqXdvXVMa_800xauto

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো আজ ভোরে হাঁটতে বের হন নিত্যরঞ্জন পান্ডে। তিনি পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান ফটকে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ঘাড়ে ও মাথায় কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা