,

আগস্টে আসতে পারে গ্যালাক্সি নোট ৬

photo-1465485148প্রযুক্তি ডেস্ক : আগস্টের প্রথম সপ্তাহে আসতে পারে গ্যালাক্সি নোট ৬। এক টুইটের মাধ্যমে এ খবর জানিয়েছেন ইভান ব্লাস। প্রযুক্তি জগতের বিভিন্ন খবর আগাম জানানোর সুনাম রয়েছে তাঁর।

তবে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো গ্যালাক্সি নোট ৬ কবে বাজারে ছাড়া হবে তা জানানো হয়নি। গ্যালাক্সি নোট ৫ ছাড়া হয়েছিল গত বছরের ১৩ আগস্ট।

গ্যালাক্সি নোট ৬-এর সাথে মুক্তি পেতে পারে গ্যালাক্সি এস৭ এজ ফোনটি। দুটি ফোনকেই বড় স্ক্রিনের জন্য ফ্যাবলেট ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। দুটি ফ্যাবলেটের সঙ্গেই সংযুক্ত থাকবে এস পেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি নোট ৬-এ থাকতে পারে পাঁচ দশমিক আট ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজ্যুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেলস। আরো থাকতে পারে ৬ জিবি র‍্যাম। এতে ব্যাটারি রয়েছে ৪০০০ এমএএইচের।

গ্যালাক্সি নোট ৬ হবে ধূলাবালি ও পানি প্রতিরোধক। প্রযুক্তি বিষয়ক চীনা ওয়েবসাইট ওইবো জানিয়েছে, এতে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

গ্যালাক্সি নোট ৬- এ থাকতে পারে ২.৬ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮২৩ চিপ। সাথে থাকতে পারে ৬ জিবি র‍্যাম। আবার অনেকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮২৩ চিপ। ৬৪, ১২৮ ও ২৫৬ জিবির তিনটি ইন্টারনাল স্টোরেজে ছাড়া হতে পারে ফ্যাবলেটটি। আরো শোনা গেছে, ইউএসবি টাইপ-সি কানেক্টর থাকতে পারে এই ফ্যাবলেটে। এর দাম সম্পর্কে স্যামসাং কিছু না জানালেও বাজার বিশ্লেষকরা বলছেন ৫০০ ইউরোর বেশি রাখা হতে পারে এর দাম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ