,

শান্তিরক্ষা মিশনে ৭১২৯ বাংলাদেশি রয়েছে : আইনমন্ত্রী

photo-1465481255নিউজ ডেস্ক : জতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে সাত হাজার ১২৯ জন সদস্য কর্মরত আছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

আইনমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত জতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী মিলিয়ে মোট সাত হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন।

এর মধ্যে সেনাবাহিনীর চার হাজার ৯২৬ জন, নৌবাহিনীর ৫২৪ জন, বিমান বাহিনীর ৬৩৯ জন এবং পুলিশ বাহিনীর এক হাজার ৪০ জন সদস্য কর্মরত রয়েছেন। মিশনভিত্তিক বর্তমানে নিয়োগপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন বলে সংসদকে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা