,

এই রমজানে সুস্থতায় চাই ফল

21147-boroস্বাস্থ্য ডেস্ক : অন্যসব দিনের থেকে রমজানের সময়টায় প্রতিদিনের অভ্যাসটা বদলে যায়। সেই সাথে রমজান মাসে আমাদের খাদ্যগ্রহণের সময়সূচিতে আসে পরিবর্তন, পাশাপাশি পরিবর্তন আসে খাদ্যাভ্যাসেও। আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের সবাইকে। কখনো কখনো এই পরিবর্তিত নিয়মের কারণে নানা ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়। এ সময় শরীরের যত্ন নিতে নানা ধরনের ফল দিয়ে ইফতারি সাজানো যেতে পারে। চলুন জেনে নিই রমজানের ফল নিয়ে কিছু টিপস-

১. ইফতারে সুষম খাবারে প্লেট সাজানো যেতে পারে যেখানে নানা ধরনের ফল সাজানো থাকবে। ফলের মধ্যে খেজুর, আপেল, কমলা, কলা কিংবা মালটার মতো ফল থাকতে পারে।

২. ফলের মধ্যে অন্যতম হতে পারে আম। কারণ অন্যসব ফলের মধ্যে পাকা আমে সবচেয়ে বেশি ক্যারোটিন থাকে। ক্যারোটিন রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। পাকা আমের রস ল্যাকজেটিভ, রোচক ও টনিক বা বলকারকের কাজ করে। এছাড়াও আম যকৃতের জন্য উপকারী।

৩. আনারসও থাকতে পারে রমজানের খাবারের তালিকায়। আনারসে ব্রমেলিন নামক হজমকারক পদার্থ থাকে। এর রস গলা ব্যথা এবং ব্রংকাইটিসের সমস্যার জন্য উপকারী।

৪. খাদ্য তালিকায় থাকতে পারে তরমুজ। তরমুজের রস জ্বর, সর্দি, ঠাণ্ডা দূর করে। লেবুর রসের সাথে মিলিয়ে তরমুজ খেলে শরীরে বাড়তি অ্যাসিড দূর হয়।

৫. এছাড়া ইফতারের ফলের তালিকায় বেল, পেঁপে, পাকা কলা, কমলা, তেঁতুল ও অরবরই থাকতে পারে। এসব খেলে শরীর সুস্থ থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা