,

ওজন না কমালে চাকরি যাবে বিমান সেবিকাদের!

21148-boroঅনলাইন ডেস্ক : মোটা’হয়ে যাওয়ায় চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন এয়ার ইন্ডিয়ার সেবিকারা। তাদের মাত্র ছ’মাস বেধে দিয়ে কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে বাড়তি ওজন কমাতে না পারলে চাকরি হারাতে হবে।

এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

এয়ার ইন্ডিয়ার সূত্র বলছে, তাদের এয়ারলাইন্সে দুই হাজার ৮ শ’ এয়ার হোস্টেস চাকরি করেন। এদের মধ্যে ১৫০ জন স্থূলতার তালিকাভূক্ত হয়েছেন।

বিধি মোতাবেক, ফ্লাইটে ওড়ার জন্য ফিট হতে গেলে কোনো শারীরিক সমস্যাবিহীন নারীদের বডি মাস ইনডেক্স (বিএমআই) হতে হবে ২৫-২৭ এর মধ্যে। পুরুষদের ক্ষেত্রে এই সীমা ২৭-৩০।

একটি নির্দেশিকা জারি করে তাদের জানানো হয়েছে, যারা ওই স্থূলতার তালিকায় রয়েছেন, তারা আগামী তিন মাস ফ্লাইটে উড়তে পারবেন। তিন মাস পর তাদের ওজন মেপে দেখা হবে। এরপর ৬ মাস পরও যদি তারা ওই তালিকায়ই থেকে যান, তবে তারা আর ফ্লাইটে উড়তে পারবেন না।

উল্লেক্ষ্য, গত বছর ‘অনেক বেশি মোটা’ হওয়ায় ১৩০ জন এয়ার হোস্টেসকে বসিয়ে দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১৫ দিন পর কর্মীর অভাবে তাদের আবার ফিরিয়ে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা