,

স্মার্ট হতে ভুলেও করবেন না যে কাজগুলো

21151-boroনিউজ ডেস্ক : ‘স্মার্ট’ কথাটির যথাযথ বাংলা প্রতিশব্দ কী হবে তা বলা কঠিন। এককথায় ‘স্মার্ট’ বলতে এমন কাউকে বোঝায়, জীবনের সর্বক্ষেত্রে যথাযথ ভারসাম্য রক্ষা করে যে চলতে পারে। কাজেই স্মার্ট হতে চাইলে একেবারেই করা উচিৎ হবে না যেগুলো-

১. অতীতকে বর্তমানের চেয়ে বেশি প্রাধান্য না দেয়া:-
অতীত সেটাই যা চলে গেছে। অতীত নিয়ে ভেবে আপনার বর্তমান জীবনকে ভারাক্রান্ত করার কোন মানে হয় না। অতীতকে একটা বিগত বিষয় বলে ভেবে হালকাভাবে নিতে শিখুন।

২. নেতিবাদী চিন্তাকে কখনও গুরুত্ব দেবেন না:-
যে স্বপ্ন আপনি দেখতে পারেন তাকে সফল করার ক্ষমতাও আপনার রয়েছে— এমনটাই ভাবুন। কখনও নিজের সীমাবদ্ধতাগুলোকে বড় করে দেখবেন না।

৩. অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে মাথা ঘামাবেন না:-
আপনার জীবন আপনাকেই যাপন করতে হবে। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। আপনার সাফল্য বা ব্যর্থতার ভার আপনাকেই বহন করতে হবে। তাহলে খামোখা অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে, তা নিয়ে আপনি বিচলিত হতে যাবেন কেন‍!

৪. আপনার নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলো নিয়ে বেশি ভাববেন না:-
পরীক্ষার সময় প্রশ্নপত্র কেমন হবে সে নিয়ে ভেবে লাভ আছে কি কোন? বরং আপনি ভাবুন আপনার প্রস্তুতি নিয়ে। কারণ সেটা আপনার নিয়ন্ত্রণাধীন বিষয়।

৫. তাৎক্ষণিক সাফল্যকে বেশি গুরুত্ব দেবেন না:-
আমরা যে সময় ও সমাজে বাস করি সেখানে অবশ্য হাতে হাতে সাফল্যকেই বেশি বড় করে দেখা হয়। কিন্তু আপনাকে এই প্রবণতার বাইরে বেরোতে হবে। সবসময় ভাবুন যে, আপনার কাজের বৃহত্তর একটা লক্ষ্য রয়েছে। সেদিকে নজর রেখে এগিয়ে যান। ছোট ছোট সাফল্য বা ব্যর্থতাগুলো সেক্ষেত্রে মূল্যহীন হয়ে যাবে।

৬. অহঙ্কার করবেন না:-
অহঙ্কার এমন একটা বিষয় যা অন্য মানুষদের থেকে আপনার দূরত্ব বাড়িয়ে দেয়। অথচ ভেবে দেখুন, অন্য মানুষের সাহায্য ছাড়া একা একা আপনার পক্ষে জীবনের পথে চলাও তো সম্ভব নয়। কাজেই অহঙ্কার ত্যাগ করে বিনয়ী হতে শিখুন।

৭. কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না:-
যারা আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত হবেন না। অন্তর থেকে ধন্যবাদ জানান তাদের। এতে শুধু তারা খুশি হবেন তা নয়, দেখবেন আপনারও ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা