সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দিনের সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

1465477538-600x364নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (১০জুন)থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ। আগামী ৭ দিন সারাদেশে এ অভিযান চলবে। বৃহস্পতিবার পুলিশ হেড কোয়ার্টার্সের এক সভায় এই সিদ্ধান্ত দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রধানদের কনফারেন্স শেষে দেশে ফিরে বৃহস্পতিবার উর্ধতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা ও সাম্প্রতিক ঘটনাবলীর ওপর করণীয় নির্ধারণ সম্পর্কে আলোচনা হয়। পুলিশ সদর দপ্তরের একটি বিশ্বস্ত সূত্র আমার সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আইজিপি বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে অত্যন্ত নির্মম বর্বরোচিত ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করেন। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। আইজিপি দৃঢ় মনোবল নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, টিম স্পিরিট নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

সভার শুরুতে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারী বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর, আগন্তক ও ভাড়াটিয়াদের ওপর নজরদারী বাড়ানো, বিদেশিদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী প্রচারণা জোরদার করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কমিউনিটি পুলিশিংকে কাজে লাগাতে হবে।

সভায় অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি আবুল কাশেম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সকল কমিশনারগণ, রেঞ্জ ডিআইজি এবং ঢাকা, টাংগাইল, গাজীপুর, জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নীলফামারী, বগুড়া, ঝিনাইদহ ও নাটোর জেলার পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির