,

বাংলাদেশ-ভারত টেস্ট হচ্ছে, তবে আগামী বছর

Bangladeshস্পোর্টস ডেস্ক : কদিন আগেই জানা গেল, আগামী সেপ্টেম্বরে ভারত সফরের কথা থাকলেও সেটি হচ্ছে না! এক টেস্টের সফরটা যে এ বছর অন্তত হচ্ছে না, সেটিও নিশ্চিত হওয়া গেছে পরে। তবে এই সফর নিয়ে একটা ইতিবাচক খবর পেল বাংলাদেশ। এটি হতে পারে আগামী বছরের প্রথমার্ধে, ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) দিয়েছে এমন ইঙ্গিত।

আজ দুপুরে নিজস্ব ওয়েবসাইটে ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি ও পুনেতে চার টেস্টের একটা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সফরের পাশেই একটা ফাঁকা সময় আছে ভারতের। ফাঁকা এই সময়ে টেস্টটি আয়োজিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হায়দরাবাদ।

ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের পর আগামী বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই বাংলাদেশ এই টেস্টটি খেলতে চায়। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সেটিই বললেন, ‘আমাদের সঙ্গে বিসিসিআইয়ের নিয়মিত যোগাযোগ তো চলছেই। তারা আমাদের কাছে সম্ভাব্য সূচি চেয়েছিল। আমরা জানুয়ারি-ফেব্রুয়ারির মাঝে একটা সময় জানিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা