,

প্রধানমন্ত্রীর বিমান ৩৭ মিনিট আকাশে, ২ প্রকৌশলী বরখাস্ত

biman-bangladesh-airlinesনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ৩৭ মিনিট অবতরণ করতে না পারার ঘটনায় আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল শাখার দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বিমানের প্রকৌশল শাখার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিকে যথাসময়ে নামতে দেওয়া হয়নি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ধাতব টুকরা পড়ে থাকার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিকে ঢাকার আকাশে উড়তে হয়েছে বাড়তি ৩৭ মিনিট। পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রানওয়ে পরিষ্কার করার পর বিমানটি অবতরণ করে।

ঘটনার পরে তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটরকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। ঘটনাটি তদন্তে গতকাল বুধবার পৃথক তিনটি কমিটি করেছে বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কাজ শুরু করেছে তিনটি কমিটিই। এর মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রকৌশল শাখার কর্মী (প্রকৌশলী) রফিকুল ইসলাম ও সোহেল আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিমানটি আসার আগে সৌদি আরবগামী বিমানের আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ওড়ার মুহূর্তে এর ইঞ্জিন বিকল হয়ে রানওয়েতে এর ধাতব টুকরা ছড়িয়ে পড়ে। নিয়ম অনুযায়ী, চলন্ত অবস্থায় ত্রুটির কারণে কোনো উড়োজাহাজের উড্ডয়ন বাতিল হলে প্রকৌশলীরা রানওয়ে পরিদর্শন করার পরে সেটি চালু করা হবে। কিন্তু সেদিন এ নিয়ম মানা হয়নি। রানওয়েতে পড়ে থাকা ধাতব টুকরার কারণে কোনো বিমান অবতরণের সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। প্র/আ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা