,

পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক : পাবনা শহরের লাইব্রেরী বাজার এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে মুন্না (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুন্না পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার মৃত রওশন আলীর ছেলে।

পাবনা

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় লাইব্রেরী বাজার এলাকায় মুন্নার ছোট ভাই রাজিব এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। রাজিব বিষয়টি তার বড় ভাই মুন্নাকে জানালে তিনি ঘটনাস্থলে যান। এ সময় ওই যুবকদের কথা কাটাকাটির এক পর্যায়ে যুবকরা মুন্নাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত মুন্নাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। কারা, কি কারণে মুন্নাকে হত্যা করেছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাবনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত জানান, নিহত মুন্না যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে