,

দিল্লির রাস্তাই এখন ঠিকানা এই বলি নায়িকার!

 
বিনোদন ডেস্ক :দিল্লির পথে পথে ঘুরছেন বলিউডের মডেল-অভিনেত্রী! কখনও বা কোনও মন্দিরের বারান্দায় আশ্রয় নিচ্ছেন। কোনও দুঃস্থ প্রাক্তন অভিনেত্রী নন। ইনি আলিসা খান। শুনলে অবাক হবেন, ইমরান হাসমির সঙ্গে তাঁর অভিনীত ফিল্ম ‘আয়না’ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে! কিছু দিন আগে মুক্তি পাওয়া মাই হাজব্যান্ড’স ওয়াইফ ছবিতে তিনি একজন মুখ্য অভিনেত্রী। বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন আলিশা।
কেন এমন অবস্থা হল আলিসার? অভাব-অনটনে তো হওয়ার কথা নয়! না, আলিসার অভিযোগ তাঁর মা আর ভাই তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেন? না নিজের প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর ‘অপরাধে’ এই শাস্তি।

 

Alisa-Khan-by-coolman-65509
আলিসার অভিযোগ, তাঁর প্রাক্তন প্রেমিক তাঁদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন বেশ কিছু দিন ধরেই। এমনকী একটি ভিডিও ইউটিউবে আপলোডও করে দেওয়া হয়। তখন বাধ্য হয়েই মুম্বই পুলিশের সাইবার দমন শাখায় অভিযোগ জানান আলিসা। এর পরই তাঁকে পরিবারের কোপের মুখে পড়তে হয়। ঘাড় ধরে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেন তাঁর মা ও ভাই।
আলিশা মডেলিং করছেন বেশ কিছু দিন। সম্প্রতি বলিউডি ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছেন। কিন্তু প্রতিষ্ঠিত মডেল বা অভিনেত্রী কোনওটাই বলা যাবে না। লড়ে চলেছেন নিজের কেরিয়ারের জন্য। মুম্বইয়ে নিজের কোনও আস্তানা গড়তে পারেননি এখনও। দিল্লির কাছে গাজিয়াবাদে থাকা পরিবারের উপরেই এখনও অনেকটা নির্ভরশীল তিনি। তাই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর কার্যত পথে পথেই ঘুরতে হচ্ছে তাঁকে। কোনও দিন কোনও বন্ধুর বাড়িতে আশ্রয় পেলেও রোজ তা মিলছে না। রাত কাটাচ্ছেন মন্দিরেও।
আর একটি উল্লেখযোগ্য তথ্য হল, আলিসা সেই ওয়াজির গাজি-উদ-দিনের বংশধর যিনি গাজিয়াবাদ শহরের পত্তন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে