,

১২ প্রকল্পে ৩৯৩ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

 
নিজস্ব প্রতিবেদক : কৃষি, জলবায়ু পরিবর্তন, টেকসই জ্বালানি ও সুশাসন বিষয়ক ১২টি প্রকল্পে ৩৯৩ কোটি ৪৪ লাখ টাকা অনুদান দিচ্ছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ ডেনমার্ক। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে অনুদানের অর্থ ছাড় করবে দেশটি। এ লক্ষ্যে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।বৃহস্পতিবার (০৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওর্য়াক’ নামে এই অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

2016_06_09_16_12_34_rvUhJjp5h0NOk8uVU2R5zPoAVBfZqk_original

 

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং ডেনমার্কের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত হানিফুগাল স্কেজার চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে ডেনমার্কের অনুদানের পাশাপাশি বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হবে।’

 

 

তিনি বলেন, ‘প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জন, কৃষি খাতে, খাদ্য-শস্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে।’ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে গুরুত্ব দিয়ে কান্ট্রি প্রোগ্রাম তৈরি করা হয়েছে। সেই সঙ্গে গুরুত্ব দেয়া হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা।’বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলছে, সে ক্ষেত্রে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা