,

সাভারে প্লাষ্টিক কারখানায় ভয়াবহ আগুন, শত কোটি টাকা ক্ষয়-ক্ষতি

indexaa1নিউজ ডেস্ক : সাভারে একটি প্লাষ্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিন টার দিকে পৌর এলাকার কর্নপাড়া মহল্লার এবি ওভেন ব্যাগ ইন্ড্রাষ্টিজ কারখানায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এঘটনায় আগুন নিভাতে গিয়ে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, রাতের পালায় উৎপাদন কাজ করার সময় ভোর সাড়ে ৩ টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ হয়। এরপরই কারখানার ভিতরে একটি হিটার মেশিনের মধ্যে আগুন দেখতে পাই। কোন কিছু বুঝে উঠার আগেই আগুন মুহুর্তের মধ্যে পুরো টিনশেড কারখানাটিতে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। কিন্তু কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ ও প্লাষ্টিকের কারখানা হওয়ায় আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।

এসময় কারখানার শ্রমিকরা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটতে থাকে। এছাড়া কারখানাটির আশপাশে অবস্থিত বাসা বাড়ির লোকজনও আগুনের তীব্রতা দেকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

পরবর্তীতে আশুলিয়ার ডিইপিজেড, মিরপুর ও ফায়ার সদর দপ্তর থেকে আরও ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর সকাল ৬ টার দিকে প্লাষ্টিক কারখানার আগুন নিয়ন্ত্রন আসে। এসময় তাদের সঙ্গে স্থানীয় জনতা ও কারখানার শ্রমিকরাও আগুন নিয়ন্ত্রনে কাজ করে। যোগ দিয়েছে। তবে আগুনের ভয়াবহতা বেশী থাকায় ৪ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রনে নেয়া সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে রাতের পালায় উৎপাদন চলছিল। রাত ৩ টার দিকে কারখানার ননো ব্যাগ সেকশনের বৈদ্যুতিক হিটার থেকে আগুনের উৎপত্তি ঘটে। প্লাষ্টিক তৈরির কাচা মাল ও কেমিক্যাল থাকায় মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সেকশনটিতে। এক পর্যায়ে টিনসেড ভবনটি ধসে পড়লে আগুন আরো বেড়ে যায়।

প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও তাদের সঙ্গে পরে যোগ দেয় আরো ৫টি ইউনিট। আগুনে ক্ষয়ক্ষতির ও হতাহতের পরিমাণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস কিংবা কারখানা কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা