,

ডিপিএলে মজিদের আরেকটি সেঞ্চুরি

mazidস্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার ফতুল্লা স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লড়াইয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। দলটির ওপেনার আব্দুল মজিদ এদিন দলকে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন। লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

বিশেষ করে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বৃহস্পতিবার বেলা ১২টা ১৫ মিনিটের দিকে খেলা গড়ায়। তাই ৫০ ওভারের ম্যাচটিকে নামিয়ে আনা হয় ৩৩ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভিক্টোরিয়া। ফজলে মাহমুদ ব্যক্তিগত মাত্র ২ রানে আউট হয়ে গেলেও অপর ওপেনার আব্দুল মজিদ প্রথমে ফিফটি এবং পরে কাঙ্ক্ষিত সেঞ্চরিটি তুলে নেন। এদিন তিনি মাত্র ৯১ বলে ৮টি বাউডারি ও ২টি বিশাল ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেন।

পরে মোহাম্মাদ শরীফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মজিদ। এ সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল দুর্দান্ত এক সেঞ্চুরি। শেষ পর্যন্ত মজিদের লড়াকু সেঞ্চুরির ওপর ভর করে ভিক্টোরিয়া নির্ধারিত ৩৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। এবারের লিগে ব্রাদার্সের বিপক্ষে গত ৪ জুন প্রথম সেঞ্চুরিটি করেছিলেন মজিদ। বৃহস্পতিবার গাজী গ্রুপের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ায় লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরিটি পূর্ণ করেন ভিক্টোরিয়ার এই ওপেনার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা