,

ইসরায়েল যাওয়ার সুযোগ হারাচ্ছে ৮৩ হাজার ফিলিস্তিনি

Flitineআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল বৃহস্পতিবার জানিয়েছে, পবিত্র রমজান মাসে তাদের দেশে প্রবেশের জন্য যে ৮৩ হাজার ফিলিস্তিনিকে অনুমতি দেয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বুধবার তেলআবিবে এক বন্দুক হামলায় চার ইসরায়েলি নিহত হওয়ার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে এএফপি জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সিওজিএটি কর্তৃপক্ষ জানায়, ‘যেসব ফিলিস্তিনিকে বিশেষ করে যাদের পরিবারসহ জুদেয়া ও সামারিয়া থেকে রমজান মাসের জন্য ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হল।’ সিওজিএটি দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক সংক্রান্ত বিষয়গুলোর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

সিওজিএটি জানায়, এই অনুমোদন বাতিল করার ফলে ৮৩ হাজার ফিলিস্তিনি ইসরাইলে প্রবেশের সুযোগ হারাচ্ছে। এছাড়া গাজার যে ২শ’ বাসিন্দাকে রমজান মাস উপলক্ষে ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল সেটিও স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা