,

গুপ্তহত্যা করে মানুষের মনে ভয় ধরানো যাবে না

Asrafসাভার প্রতিনিধি : গুপ্তহত্যা করে মানুষের মনে ভয় ধরানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, বাঙালি বীরের জাতি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দু’একটি খুন করে বাংলার মানুষের মনে ভয় ধরানো যাবে না।

জনমনে আতঙ্ক সৃষ্টি আর বাংলাদেশ ভয়ের দেশ প্রমাণ করতেই টার্গেট হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী। তিনি বলেন, সরকার এদের দমনে দিন-রাত কাজ করছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে সাভারের লোক প্রশাসন কেন্দ্রে ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ তৈরিতে বাংলাদেশ সিভিল সার্জন অপরিহার্য দায়িত্ব পালন করছে। সুশাসনের একটি পূর্বশর্ত হলো সেবামুখী, জনমুখী সিভিল সার্জন। যারা সরকারের নীতি নির্ধারণে সহায়তা করবেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তার বাস্তবায়নও করবেন। এ জন্য তিনি কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান।

৬ মাস মেয়াদি এ কোর্সে জুডিশিয়াল সার্ভিসসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭টি ক্যাডারের মোট ৫৪৫ জন নবীন কর্মকর্তা সফলার সঙ্গে প্রশিক্ষণ শেষ করেন। পরে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মেরিট মেডেল তুলে দেন। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধা তালিয়ায় প্রথম স্থান অধিকারী সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম প্রধানকে বিপিএটিসি’র রেক্টর পদক প্রদান করেন।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা