,

বেশির ভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

photo-1465460962নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে রমজান মাসেও বেশির ভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজার মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের বজারে নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। কোনো ব্যবসায়ী কারসাজির মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মনিটরিং সেলের তথ্য অনুযায়ী ছোলা ও চিনির দাম কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এ দুটি পণ্যের দাম বাড়ায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে এ দুটি পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসবে। এ দুটি পণ্য ছাড়া অন্যান্য পণ্যের দাম বাড়েনি।’

‘আমাদের মনিটরিং সেল বাজার সর্বদা পর্যবেক্ষণ করছে। পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুদ রয়েছে। এসব পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই।’

মন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর প্রধান প্রধান শহর কলকাতা, দিল্লি, ইয়াঙ্গুন, ব্যাংকক, কলম্বো ও ইসলামাবাদের চেয়ে ঢাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম রয়েছে।’

১১টি পণ্যের নাম বলেন মন্ত্রী। এগুলো হচ্ছে—চাল, আটা, চিনি, সয়াবিন তেল, পামওয়েল, মসুর ডাল, পেঁয়াজ, আলু, ছোলা, লবণ ও গুঁড়া দুধ। এগুলোর দাম ঢাকায় কম রয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, এনএসআই, ব্যবসায়ী, খুচরা-পাইকারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা