,

স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনিতে শখ-নিলয়

002247mijukবিনোদন প্রতিবেদক : জয়া আহসান আর শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘পূ্র্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র পর এবার আসছে শখ-নিলয়ের স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি। রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি। আজ ৯ জুন থেকে ঢাকার বনানীতে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি নাটকের শুটিং।

এ প্রসঙ্গে নির্মাতা সাফি উদ্দিন সাফি বললেন, ‘অনেকটা অনুরোধেই নাটক নির্মাণ করেছি। দীর্ঘদিনের অনুরোধ ছিল। বরাবরই প্রিয় মানুষের অনুরোধ পাশ কাটিয়ে এসেছি। তবে এবার আর ফেলতে পারিনি। তাছাড়া বিশেষ উৎসবে আমরা সবাই হয় সিনেমা হলে, নয়তো ছোট পর্দায় চোখ রাখি। বিনোদনের খোঁজ করি। যেহেতু এবার বড় পর্দায় আমার পরিচালনায় কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না, তাই আমার ভক্ত-দর্শকদের জন্য ছোট পর্দায় একটি বিশেষ কাজ উপহার দিতে চেয়েছি। একটি ৪০ মিনিটের নাটকের জন্য আয়োজনের কোনো কমতি রাখছি না। আশা করছি, ঈদের আনন্দের সঙ্গে বাড়তি আনন্দ যোগ করবে স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি।’

চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান বলেন, গল্পের মূল ভাবনা পরিচালকের নিজের। সেই গল্পেই রঙ ছড়াবার চেষ্টা করেছি। আশা করছি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি বড় পর্দার দর্শকদের যেভাবে মন ছুঁয়ে গেছে, স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি-ও ছোট পর্দার দর্শকদের আকৃষ্ট করতে পারবে।

নাটকে শখ নিলয় ছাড়াও আরও অভিনয় করছেন, ইরিন আফরোজ, সমাপ্তি মাশুক, সৈয়দ হাসান ইমাম, কাজী উজ্জ্বল, আনন্দ খালেদ। এদিকে, নির্মাতা সাফি বর্তমানে চলচ্চিত্র মিসড কল, রাজকুমার সহ বেশকিছু চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা