,

রূপগঞ্জ-ব্রাদার্স ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

Logoস্পোর্টস ডেস্ক : বুধবার সাভারের বিপকেএপিতে বৃষ্টির কারণে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি গড়িয়েছিল রিজার্ভ ডেতে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রিজার্ভ ডের ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি।

আগের দিনের মতো এদিনও বৃষ্টির কারণে উইকেট ভেজা থাকায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই রূপগঞ্জ ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত বলে ঘোষণা করেন ম্যাচ রোফারি মন্টু দত্ত। ফলে দু’দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।

সুপার লিগে খেলা আগেই নিশ্চিত করে রেখেছিল রূপগঞ্জ। বৃহস্পতিবার ব্রাদার্সের বিপক্ষে জিতলে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে চলে যেত তারা। কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে রূপগঞ্জ। ১১ খেলা থেকে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে রূপগঞ্জ। অপরদিকে এ ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় রেলিগেশন এড়িয়েছে ব্রাদার্স।

কারণ পয়েন্ট তালিকার সবার নিচে থাকা তিনটি দলকে নিয়ে শুরু হবে রেলিগেশন লিগ। কিন্তু ১১ ম্যাচ থেকে ৯ পয়েন্ট পয়েন্ট পেয়ে রেলিগেশন এড়িয়েছে ব্রাদার্স। সমান সংখ্যক ম্যাচ থেকে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) এবং কলাবাগান ক্রিকেট একাডেমি সমান ৪ পয়েন্ট করে পাওয়ায় রেগিগেশন নিশ্চিত হয়েছে এ দুটি দলের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা