বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্র গিয়াস হত্যায় ৩ জনের ফাঁসির আদেশ

Fasiগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র গিয়াস উদ্দিনকে অপহরণ করে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক মো. ফজলে এলাহি ভূঞা জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকার আব্দুল হাইয়ের ছেলে আতাউর রহমান ওরফে আতা, একই এলাকার হাসিম উদ্দিনের ছেলে আলম হোসেন ও কফিল উদ্দিনের ছেলে মো. ইউসুফ। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে আতাউর রহমান, আলম হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামি মো. ইউসুফ পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর কাপাসিয়ার সালদৈ এলাকার মো. আব্দুল বাতেন বেপারীর ছেলে মো. গিয়াস উদ্দিনকে অভিযুক্ত আসামিরা অপরহণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। এদিকে দাবিকৃত মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা গিয়াস উদ্দিনকে মেরে গুম করে রাখে। পরে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি ইউসুফকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে তিন মাস পর কাপাসিয়ার মাধুলি বিল থেকে গিয়াস উদ্দিনের বস্তা বন্দী কঙ্কাল উদ্ধার করা হয়।

মামলায় দীর্ঘ শুনানির পর ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ওই তিন আসামির প্রত্যেককে পেনাল কোডের ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেন।

মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জজ মিয়া ও তার স্ত্রী সমেজা খাতুন ওরফে বিলকিসকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মকবুল হোসেন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুষমা রাণী মণ্ডল।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান