,

পোশাক কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে মমিনুল ইসলাম নামের (২৮) এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশ্চিমপাড়া গ্রামে। তাঁর বাবার নাম সবুর হোসেন।

lash_17586-2
যে পোশাক কারখানা থেকে মমিনুলের লাশটি উদ্ধার করা হয়েছে সেটির নাম সোনিয়া সোয়েটার। বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত কারখানাটির ১১ তলা ভবনের পঞ্চম তলার ফ্লোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায় পুলিশ।
কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সোনিয়া সোয়েটার কারখানায় কাজ শেষ করে সব শ্রমিকরা বাড়ি ফিরে যান। পরে আজ সকালে কারখানার চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মমিনুলের লাশ দেখতে পায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 
কয়েকজন শ্রমিকের অভিযোগ, কারখানা ছুটির পরে নিরাপত্তাকর্মীরা কেউ ভিতরে আছে কি না, তা খোঁজ নিয়ে দেখেননি। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে বিক্ষোভ করেছেন।এমন পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে