,

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে

 

নিজস্ব প্রতিবেদক : জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন সম্পন্নের তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।তিনি বলেছেন, প্রতিটি শিশু জন্মের পর তার জন্ম তথ্য নিবন্ধন একটি মৌলিক অধিকার। রাষ্ট্রের পক্ষ হতে এ তথ্য নিবন্ধন করতে হবে। কারণ একজন ব্যক্তির পরিচয় ব্যক্ত হয় জন্ম নিবন্ধনের মাধ্যমে।

110241_111_115721

বুধবার বিদ্যুৎ ভবনে ‘শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের হার বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধকল্পে জন্ম সনদের ব্যবহার’- শীর্ষক জাতীয় কর্মশালা ২০১৬- এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম, ইউনিসেফের বাংলাদেশস্থ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইডুর্ড বেইগবেদার এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক মুজিবুর রহমান এনডিসি।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ব্যক্তি জীবনে জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান আইন ও বিধিমালার আওতায় রাষ্ট্রের দেওয়া গুরুত্বপূর্ণ ১৭টি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও চারটি সেবা প্রাপ্তির ক্ষেত্রে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪’ অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন শতকরা ১০০ ভাগ করার কথা। সার্বিক জন্ম নিবন্ধনের হার শতকরা ৮৭ ভাগ হলেও জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের হার বর্তমানে শতকরা ৩ ভাগের নিচে। যা মোটেও সন্তোষজনক নয়।

মন্ত্রী জেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম তদারকির কাজে নিয়োজিত উপপরিচালক, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে জন্ম নিবন্ধনের এ হার বৃদ্ধি করতে জোর তৎপরতা চালানোর আহ্বান জানান। ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধনের হার উল্লেযোগ্যহারে বাড়াতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হলে অবস্থার অনেক উন্নতি হবে বলে তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা