,

শুরু হচ্ছে সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ

 

নিজস্ব প্রতিবেদক : সাইবার নিরাপত্তায় দক্ষ কর্মী খুঁজে বের করতে অ্যাডভান্স টেকনোলজি বিডির আয়োজনে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৬’ শীর্ষক প্রতিযোগিতা।‘বি দ্য আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট’ স্লোগানে প্রতিযোগিতায় পার্টনার হিসেবে রয়েছে বেসিস স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)।

cyber1465387802

প্রতিযোগিতায় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পেশাজীবীরা অংশ নিতে পারবেন। অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সর্বোচ্চ চারজন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। অংশ নেওয়ার জন্য আগামী ৪ জুলাই পর্যন্ত নিবন্ধন করা যাবে।
নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনারের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে সেশন অনুষ্ঠিত হবে। এরপর অনলাইন পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আগামী ১০ আগস্ট ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, প্রথম রানার্স আপ ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপ দলকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে। দেশের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা