,

সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে ২ শ্রমিক নিহত

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজ থেকে নামতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

Ship1465442321

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ বলেন, দুই শ্রমিক জাহাজের ওপর থেকে নামার সময় চেইন ছিড়ে তাদের মাথার ওপর পড়ে। এ সময় তারা ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন- ইর্য়াডের শ্রমিক মো. আলমগীর (৪০), মো. আনিস (৩০)। আহত শ্রমিকের নাম মিলন (২৫)। তাদের বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার বার আউলিয়া এলাকার মাহিন এন্টারপ্রাইজ (এ আর এল) নামে একটি শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা কাজ করছিলেন। কাজ শেষে উপকূলে নামার সময় তারা সিঁড়ি ও চেইন বেয়ে নামছিলেন। হঠাৎ চেইন ছিড়ে তিনজন শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। তারা ওই জাহাজে কারখানায় ফিটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা