,

সাভারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

 

নিজস্ব প্রতিবেদক : সাভারের কর্ণপাড়ায় একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হয়।বৃহস্পতিবার ভোর ৩টার দিকে সাভারের কর্ণপাড়া এলাকার এবি ওভেন ব্যাগ ইন্ডাসট্রিজ লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

2016_06_09_08_17_51_npBRVW5qaRjajvVZyfuWCsvgPMpup4_original

শ্রমিকরা জানায়, প্রথমে কারখানার কোণায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি হিটার বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই টিনসেডের পুরো কারখানায় ছড়িয়ে গেলে আগুন ভয়াবহ রূপ নেয়। কারখানার পাশে থাকা বিভিন্ন বাড়ি ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যার মতো নিরাপদ আশ্রয়ের জন্য বের হয়ে যান। তবে আগুন নিয়ন্ত্রণের পর সবাই বাড়ি ফিরছেন।

 

 

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহাজারুল হোসেন জানান, খবর পেয়ে সাভার, আশুলিয়া ও মিরপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। প্লাস্টিক কারখানার ফলে আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটা বেগ পেতে হয়েছে। এ সময় প্রায় শতাধিক শ্রমিক রাতের শিফটে কাজ করলেও আগুনের ঘটনায় কোনো দগ্ধের খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে ১৫ জনের মতো আহত হয়েছে। তাদের সবাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

 

এদিকে, গতকাল সন্ধ্যায় একই কারখানায় আগুনের ঘটনা ঘটেছিল। কারখানার শ্রমিকরাই আগুন নিভিয়ে ফেলে।
আগুনে মেশিনারিজসহ কারখানার অধিকাংশ মালামাল পুড়ে গেলেও ঠিক কতো টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা