,

স্মার্টফোন আসক্তির ১০ ক্ষতি

smartphoneপ্রযুক্তি ডেস্ক : আজকাল স্মার্টফোন আমাদের জীবনের অন্যতম অনুসঙ্গ হয়ে গেছে। স্মার্টফোন ছাড়া যেন জীবন অচল। দিন-রাতের অনেকটা সময় কাটে স্মার্টফোনে। কয়েকজন একসঙ্গে বসলেও ফাঁকে ফাঁকে স্মার্টফোনে নজর না বুলিয়ে পারা যায় না। কিন্তু এই স্মার্টফোন আসক্তি আমাদের জীবনের অনেকটা ক্ষতি করছে বলে গবেষণায় উঠে এসেছে। আসুন জেনে নিই কী সেই ক্ষতিগুলো-

সেক্স লাইফ: স্মার্টফোন জীবনের সব কিছুরই সময় কেড়ে নিয়েছে। গবেষণায় দেখা গিয়েছে স্মার্টফোনের নেশায় সেক্স লাইফও অবহেলা করেন। যাতে দূরত্ব বাড়ে সম্পর্কে।

টেক্সট নেক: ক্রমাগত মাথা ঝুঁকিয়ে টেক্সট করতে করতে টেক্সট নেকের সমস্যা দেখা দিতে পারে। এতে ঘাড়ের টিস্যুর গুরুতর ক্ষতি হতে পারে।

বিচ্ছিন্নতা: কোথায় বেড়াতে গেছেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। অথচ আপনি শুধু স্মার্টফোনে নিজের সঙ্গেই ব্যস্ত। এমনটা হয়? এতে সকলের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। যা মানসিক ভাবে আপনাকে ধীরে ধীরে একা করে দেয়।

দুর্ঘটনা: জানেন কি সারা বিশ্বে প্রতি দিন যত দুর্ঘটনা ঘটে তার মধ্যে বেশ কিছু দুর্ঘটনার কারণ রাস্তায় হাঁটাচলার সময় ফোনে কথা বলা।

চোখ: জানেন কি স্মার্টফোন আসার পর থেকে সারা বিশ্বে মায়োপিয়ার প্রকোপ ৩৫ শতাংশ বেড়ে গিয়েছে?

ইনসমনিয়া: আমরা প্রত্যেকেই স্মার্টফোন নিয়ে ঘুমোতে যাই। রাতে শোওয়ার সময়ও ফোন চেক করার অভ্যাস ঘুমে ব্যাঘাত ঘটায়। ফলে ইনসমনিয়ার প্রকোপ বাড়ছে।

নমোফোবিয়া: ফোনের প্রতি এতটাই নির্ভরশীল যে এক ঘণ্টা ফোন না থাকলেই বা হঠাত্ খুঁজে না পেলেই পাগল পাগল লাগে।

আর ফোন ছেড়ে থাকার কথা ভাবতেই পারেন না। এটাও কিন্তু এক ধরনের অসুখ। একে বলা হয় নমোফোবিয়া।

এক্সারসাইজ: ফোনের নেশা সারা দিন আমাদের এতটাই ব্যস্ত রাখে যে বসে বসে ফোনের পিছনেই সময় কেটে যায়। কী ভাবে যে দিনের পর দিন এ ভাবেই কাটিয়ে দিচ্ছি তা নিজেরাই বুঝতে পারি না। এর ফলে চলাফেরা কমে যায়। এক্সারসাইজের অভাবে দেখা দিচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা।

ত্বক: স্মার্টফোনে ব্যবহৃত নিকেল, ক্রোমিয়াম, কোবাল্টের কারণে বিভিন্ন রকম ত্বকের সমস্যা, অ্যালার্জি দেখা দিতে পারে।

অবসাদ ও উৎকণ্ঠা: সঙ্গী কেন উত্তর দিচ্ছেন না? ঠিক কতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি আমি? এসব অযথা চিন্তায় অকারণ উৎকণ্ঠায় ভোগেন অনেকে। যা অবসাদ ডেকে আনতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা