,

ভোট না পেয়ে মসজিদে দেয়া ফ্যান খুলে নিলেন প্রার্থী

thakurঠাকুরগাঁও প্রতিনিধি : পঞ্চম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গিয়ে মসজিদে দান করা ফ্যান খুলে নিয়ে গেলেন হাসান আলী নামে পরাজিত এক মেম্বার প্রার্থী। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।

ডাংগাপারা গ্রামের বাসিন্দা মকলেসুর জানান, নির্বাচনী প্রচারণার সময় গ্রামে গ্রামে ঘরোয়া বৈঠকে এলাকার মসজিদটিতে কোনো ফ্যান না থাকায় তিনি ওইখানে ফ্যান কিনে দেন। শর্ত দিয়েছিলেন নির্বাচনে তালা প্রতীকে তাকে ভোট দিতে হবে। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। ওই গ্রামে ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছুদিন পর মসজিদ থেকে ফ্যান খুলে নেন তিনি।

মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন গ্রামবাসী শান্তিতে নামাজ পড়তে পারে। অথচ গ্রামবাসী আমাকে ভোট দেয়নি। তাই আমি ফ্যানগুলো ফেরত নিয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা