,

লেবাননে বাসচাপায় ছাত্রলীগ নেতা নিহত

14-14-290x163নিউজ ডেস্ক: লেবাননে সড়ক দুর্ঘটনায় আখাউড়ায় আরাফাত হোসেন হামদু (২৫) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় ইফতার করার জন্য কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ি চাপায় তার মৃত্যু হয়।

হামদু আখাউড়া পৌর এলাকার বড় বাজারের মৃত শহীদ ভূঁইয়ার ছেলে। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মাস চারেক আগে পরিবারে স্বচ্ছলতা আনতে কর্মসংস্থানের জন্য তিনি লেবাননে চলে যান।

সূত্র জানায়, রাতে লেবাননে অবস্থানরত মনির নামে তার এক ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর খবরটি পরিবারকে জানান। ছেলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা আনোয়ারা বেগম সন্তানের জন্য বিলাপ করছিলেন। স্ত্রী উর্মিও শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হামদুর বড় ভাই সানি জানান, মঙ্গলবার রাতে সেখানে অবস্থানরত আমার ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর খবরটি আমাদের জানায়। পরে আমার ভাইয়ের সাথে কর্মরত কয়েকজনের কাছে ফোন করে বিষয়টি নিশ্চিত হই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা