,

ঘুমের সমস্যা? জেনে নিন কিছু টিপস

Gumনিউজ ডেস্ক : ঘুমের সমস্যা স্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি৷ রাতে ভালো ঘুম না হলে পরের দিন খুব ক্লান্ত লাগে। সব কিছু কেমন যেন এলোমেলো মনে হয়৷ এমনকি অল্পতেই রাগ বা মেজাজও খারাপ হয়৷ শুধু তাই নয়, কাজে পুরো মনোযোগ না থাকায় হাতের কাজটাও শেষ করা যায় না। তাই চলুন জেনে নেওয়া যাক ঘুমের সমস্যায় যা করবেন-

ঘুমের ট্যাবলেট থেকে সবধানঃ-
রাতে ঘুম না এলে বা বার বার ঘুম ভেঙে গেলে, বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে৷ কারণ রাতের পর রাত ঘুম না হলে শরীরে শক্তির মাত্রা কমে গিয়ে শরীর-মন দু’টোই দুর্বল হয়ে যায়৷ অনেকে তো উপায়ান্তর না দেখে নিয়মিত ঘুমের ট্যাবলেট সেবন করেন৷ কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া পরের দিনেও শরীরে থেকে যায় আর আস্তে আস্তে ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ে মানুষ।

একটু দেরিতে বিছানায় যাবেনঃ-
যাঁদের রাতে এক বা দু’বার ওঠার অভ্যাস আছে, তাঁরা একটু দেরিতে বিছানায় যাবেন৷ এর ফলে হয়ত রাতে আর না-ও উঠতে হতে পারে।

ভালো ঘুমের জন্য যা করবেনঃ-
প্রতিদিন একই সময়ে বিছানায় যেতে হবে এবং সন্ধ্যায় খানিকটা হাঁটতে পারলে তা ঘুম আসতে সাহায্য করবে৷ তাছাড়া বিছানায় যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে এক চামচ মধু মিশিয়ে পান করলেই দেখবেন ঘুম আসতে আর দেরি হবে না।

ব্যায়ামঃ-
আমরা সবাই কম-বেশি জানি যে দিনে কোনোরকম কাজ-কর্ম বা শরীরের কোনো ব্যায়াম না করা হলে, রাতে মানুষ ক্লান্ত হয় না৷ এমনটা হওয়া খুবই স্বাভাবিক৷ তাই দিনেরবেলায় নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করতে হবে, কারণ ব্যায়াম উত্তেজনা এবং রিলাক্সেশনের মধ্যে সমতা আনে।

দুপুরে ঘুম নয়ঃ-
দুপুরে না ঘুমালে স্বভাবিকভাবেই মানুষ রাতে একটু বেশি ক্লান্ত বোধ করে৷ তাই যাঁদের রাতে ঘুমাতে সমস্যা হয়, তাঁরা দিনেরবেলায় কখনো ঘুমাবেন না৷ বরং রাতে তাড়াতাড়ি বিছানায় যান, দেখবেন ঘুমও হবে।

রাতের খাবারঃ-
ভালো ঘুমের জন্য রাতের খাবার হতে হবে অবশ্যই হালকা৷ তাছাড়া রাতে ক্যাফিনযুক্ত পানীয় বা অ্যালকোহলকে দূরে রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে