,

অর্থ লুট করে নিল বানর(ভিডিও)

monkey_thifঅনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে একটি স্বর্ণের দোকান থেকে ১০ হাজার রুপি লুট করেছে একটি বানর। গত ২৩ মে এ ঘটনা ঘটে। গত সপ্তাহে সিসিটিভি ফুটেজে ধারণকৃত ওই ভিডিও ইউটিউবে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভি অনলাইনের।

ওই ভিডিওতে দেখা গেছে, বানরটি তার হাতে থাকা পেয়ারা দোকানের কর্মচারীর দিকে ছুড়ে দিচ্ছে। দোকানি আবার পেয়ারাটি বানরকে দিচ্ছে। একপর্যায়ে বানরটি দোকানের দরজা খুলে ভেতরে ঢোকে। পরে সে দোকানের ড্রয়ার খুলে এক বান্ডিল রুপি মুখে নিয়ে দোকানের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

দোকানের কর্মচারী প্রথমে কিছু বুঝেই উঠতে পারেননি। বানরটিকে টাকা নিয়ে পালাতে দেখে পরে ওই কর্মচারীও বানরটি ধরার জন্য পেছনে দৌড় দেয়। কিন্তু শেষ পর্যন্ত বানরটিকে আর ধরতে পারেননি তিনি। কিন্তু ওই অর্থ দিয়ে শেষ পর্যন্ত বানরটি কী করেছে, তা আর জানা যায়নি।

https://youtu.be/L2isecnGBVg

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা