,

‘জঙ্গি হামলার’ প্রতিবাদে পাকিস্তান দূতাবাস ঘেরাও

 
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় ‘জঙ্গি হামলায়’ নিহতের ঘটনার প্রতিবাদে রাজধানীর গুলশানে অবস্থিত পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠিত কয়েকটি সংগঠন। তবে পুলিশের বাধার মুখে দূতাবাসের কাছে যেতে পারেনি তারা।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, শ্রমিক লীগ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ আরও কয়েকটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। এসময় গুলশান দুই নম্বর থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।

7527352c331b772ec3f133be338fc50f-5757c457e41a4

 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, এটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে। সড়কে ১৫ থেকে ২০ মিনিটের মত ছিল।প্রতিবাদকারীরা প্রথমে গুলশান দুই নম্বর চত্বরে অবস্থান নেয়। সেখানে থেকে তারা পাকিস্তানের দূতাবাসের দিকে যেতে চাইলে পুলিশ বেরিকেড দিয়ে আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে গুলশান দুই নম্বরে বসতি টাওয়ারের সামনে তারা অবস্থান নেন। সেখানে তারা ১৫ মিনেটের একটি প্রতিবাদ সভা করে। সেখানে এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের ষড়যন্ত্রের কথা বলেন নেতাকর্মীরা।

 

 

সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ তার অভিযোগ করেন, দেশের এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের আইএসআই ও ইসরায়েলের মোসাদ দায়ী।মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দেশের মাটিতে হবেই। স্বাধীনতা বিরোধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধারা ফিরে যাবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা