,

২ বছরে ভূমধ্যসাগরে প্রাণ গেছে ১০ হাজার শরণার্থীর

 
আন্তর্জাতিক ডেস্ক :ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি শরণার্থী মারা গেছে। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।সংস্থাটির মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ড এ সম্পর্কে বলেন, ২০১৪ সালের গোড়ার দিকে যখন এ প্রবণতা বাড়তে শুরু করে তখন থেকে এ পর্যন্ত শুধু ভূমধ্যসাগরেই মারা গেছে ১০ হাজারের বেশি শরণার্থী। খুব সম্প্রতি ১০ হাজারের এ সংখ্যা পার হয়েছে বলে তিনি জানান।

42791-im

 

জাতিসংঘের এ কর্মকর্তা আরো জানান, গত কয়েক মাসে মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েছে। এর অর্থ হচ্ছে ভূমধ্যসাগর পেরিয়ে আশ্রয় নিতে যাওয়া লোকজনের মৃত্যুর বিষয়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। গত কয়েক বছরে ইউরোপের একেবারে দোরগোড়ায় এসব শরণার্থী মারা গেছে বলে তিনি মন্তব্য করেন। এ সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

এডওয়ার্ড বলেন, ‘মৃত্যুর এ হার দ্রুত বেড়ে যাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয় এবং বিশ্বকে মনে রাখতে হবে যে, এ সমস্যা সমাধানের জন্য অবশ্যই টেকসই ও বিকল্প ব্যবস্থা রয়েছে। আরো জীবনহানির অবসান ঘটাতে প্রয়োজনীয় ব্যবস্থা আন্তর্জাতিক সমাজকে অবশ্যই নিতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা