বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আইএসের সম্পৃক্ততা নেই সুনীল গোমেজ হত্যাকাণ্ডের সঙ্গে ‘

 
নিজস্ব প্রতিবেদক : ‘নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গমেজ হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা নেই। পারিবারিক বিরোধ অথবা কেউ সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করতেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে’ বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাসুদুর রহমান ভূইয়া। তিনি আজ বুধবার দুপুরে বনপাড়া খ্রিষ্টান পল্লীতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও সুনীল গোমেজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এসব কথা বলেন। তিনি গোমেজের শোক পরিবারের প্রতি সমবেদনা জানান।

NATORE_Baraigram_

 

ডিআইজি মাসুদুর রহমান ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। একটি বিশেষ মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকার ও প্রশাসনকে বেকায়দায় ফেলতে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে।’ তিনি আরো বলেন, ‘পারিবারিক বা জমি সংক্রান্ত কিংবা দেনা-পাওনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত কাজ এগিয়ে চলেছে। আটক আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি খুব শিঘ্রই এই হত্যার রহস্য উত্ঘাটন হবে।’ এ সময় অতিরিক্ত ডিআইজি মামলার তদন্তকারী অফিসারকে দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন।

 

 

এর আগে অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সুনীল গোমেজের স্ত্রী জাসিনকা গোমেজ, মেয়ে স্বপ্না গোমেজ এবং সুনীলের ভাই রংপুরের পীরগঞ্জের খালিসা চার্চের ফাদার প্রশান্ত গোমেজের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, বড়াইগ্রাম সার্কেলের এএসপি শফিকুল ইসলাম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেনসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এদিকে, আজ বুধবার বিকালে অবিলম্বে সুনীল হত্যা রহস্য উদঘাটনসহ দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে খ্রিষ্টান নেতৃবৃন্দ। এ সময় তারা কয়েকটি দৈনিকে সুনীল গোমেজ ও তার স্ত্রী মুসলিম ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টান মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান এবং এ হত্যাকাণ্ড ধর্মীয় কারণে ঘটেছে বলে তারা মনে করেন না বলে জানান। বনপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বনপাড়া ক্যাথলিক চার্চের ফাদার মি. বিকাশ হিউবার্ট রিবেরুনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বনপাড়া প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি বেনেডিক্ট গোমেজ। এ সময় অন্যান্যের মধ্যে বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার লাজারুস রোজারিও, নিহতের ছোট ভাই ফাদার প্রশান্ত গোমেজ, ফাদার টিটো গোমেজ ও ফাদার হারুন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব