,

পপ তারকার সঙ্গে ফের প্রেমে রাজপুত্র হ্যারি

 

আন্তর্জাতিক ডেস্ক : রাজপুত্র হ্যারির সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছে পপ তারকা এলি গোল্ডিং। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায় বলে জানিয়েছে ইংল্যান্ডের কিছু সংবাদমাধ্যম। রাজপুত্র হ্যারি এবং পপ তারকা এলিকে একসঙ্গে দেখাগেছে বার্কশায়রারের কোর্থ পার্কে। পার্কে অনুষ্ঠিত পোলো ম্যাচে দেখতে আসেন তারা। সেই সময় তাদের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। সেখানে আসা দর্শকদের অনেকেই বলেন, প্রায়ই এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।

2016_06_08_11_52_59_HH4ZKL91glnxbX1txH4e2JcOg8ruHG_original

 

হ্যারির বেশ ঘনিষ্ঠ এক বন্ধু জানায়, ‘পোলো ম্যাচ দেখা শেষে তারা অনেক রাত পর্যন্ত পার্টি করে এবং বেশ কিছু অন্তরঙ্গ ছবি তোলে। যেখানে ছবি তোলা একদম নিষিদ্ধ সেখানে এই জুটি নিশ্চিন্তে ছবি তুলে যাচ্ছিল।’ ছবিগুলোতে দেখা যায় হ্যারি এবং এলি একে অপরকে চুমু দিচ্ছে এবং একটি কম্বলের ভেতরে দুজন পাশাপাশি অনেক সময় পার করেছে।

 

 

উল্লেখ্য যে, হ্যারি এবং এলির পরিচয় হয়েছিল ২০১৪ সালে হেরির ইনভেক্টাস গেমের মধ্য দিয়ে। কিন্তু এর আগেও এলিকে রাজ পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা যায়। হ্যারির ৩০ তম জন্মদিকে এলিকে গান গাওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়। এর আগে ডিউক এবং ডাচেস অব কেম্ব্রিজের বিয়ের অনুষ্ঠানেও গান গাইতে দেখা যায় এই পপ তারকাকে। তবে তারা তাকে পারিবারিক বন্ধু হিসেবে দেখে এমনটাই বলেছিলেন, পপ তারকা এলি।

 

এদিকে হ্যারির সাবেক প্রেমিকা ক্রেসডিয়া বোনাসের সঙ্গে বিচ্ছেদের দুবছর হলো মাত্র। এর মধ্যেই এলি এবং হ্যারিকে একসঙ্গে দেখতে পাওয়ায় সংবাদমাধ্যমে বেশ তোলপাড় হচ্ছে। তবে তাদের মধ্যে যদি প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে খুব শ্রীঘ্রই রাজপরিবার থেকে নতুন কোন খবর পাওয়া যাবে বলে মনে করছেন ইংল্যান্ডের গণমাধ্যমগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা