,

৬,০০০ বছরের পুরনো মৃতদেহের সন্ধান

 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা আলসাকে মানুষের ৬ হাজার বছরের পুরনো কিছু মৃতদেহের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্মতত্ত্ববিদরা। ফরাসি প্রত্মতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্রিভেনটিভ আর্কিওলজিক্যাল রিসার্চ (ইনরাপ) জানিয়েছে, স্থানটিতে ১০টি কঙ্কালের সন্ধান পাওয়া গেছে।

2016_06_08_18_28_38_sR6GcjgTAZqLbE9iWOBWoqYZOqyZME_original

বিভিন্ন ধরনের শস্য এবং খাদ্য সংরক্ষেণের কাজে ব্যবহৃত হতো এমন প্রাচীন ৩০০টি গুদামে অনুসন্ধান চালাতে গিয়ে পাওয়া গেছে ওই কঙ্কালগুলো। ধারণা করা হচ্ছে কঙ্কালগুলো নব্যপ্রস্তর যুগের মানুষের। এগুলোর পা, হাত এবং খুলিতে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায়, সহিংসতার কারণে ওই লোকগুলোর মৃত্যু হয়েছিল।

এছাড়া যেভাবে কঙ্কালগুলো একটির উপর আরেকটি ফেলে মাটিচাপা দেয়া হয়েছিল তাতে তাদের একসঙ্গে হত্যা করা হয়েছিল বলেও ধারণা গবেষকদের। ইনরাপের বিশেষজ্ঞ ফিলিপ লেফ্রাঙ্ক বলেন, ‘তাদের খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সম্ভবত পাথরের কুঠার দিয়ে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।’

কঙ্কালগুলোর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং একজন কিশোরের কঙ্কাল রয়েছে। এছাড়া আরো আলাদা চারজন ব্যক্তির হাতের হাড়ও রয়েছে সেখানে। হাতগুলো সম্ভবত যুদ্ধজয়ের নিদর্শন স্বরূপ কেটে ফেলা হয়েছিল বলেও জানান লেফ্রাঙ্ক। ২০১২ সালে জার্মানির বার্গহেইমে এ ধরনের আরো কিছু কঙ্কালের সন্ধান মিলেছিল।

লেফ্রাঙ্ক মনে করেন, অঙ্গচ্ছেদ করার বিষয়টি থেকে বোঝা যায়, সে সময়ের সমাজ ছিল উন্মত্ত এবং যুদ্ধাংদেহী। প্রাপ্ত হাড়গুলোর জিন পরীক্ষা-নিরীক্ষা করার পর ওই লোকগুলোর হত্যাকাণ্ড সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে বলে জানান গবেষকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা