বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ নৌ-মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান ও চীন

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে আগামী শুক্রবার থেকে বিশাল এক যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারত। তবে মহড়াস্থল ঘিরে বিতর্কের সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ যে জাপানী দ্বীপের কাছে ওই মহড়া হবে তাকে নিজেদের বলে দাবি করে আসছে চীন।

2016_06_08_19_10_55_cJG1Q2J6fYSDJ22fYeraAw2SQ7sYF8_original

দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য বিস্তৃত করতে চীন একদিকে যেমন বদ্ধপরিকর, তেমনই প্রশান্ত মহাসাগরের পশ্চিমে নিজেদের আধিপত্য কায়েম করে বেইজিংকে পাল্টা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ওয়াশিংটন এবং টোকিও।

 

মূলত ‘মালাবার’ নামের এই নৌ-মহড়ায় ২০০৭ সাল থেকে প্রতি বছরই অংশ নিচ্ছে ভারত ও মার্কিন নৌ-বাহিনী। এবার জাপানও যোগ দিচ্ছে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মহড়ার মূল লক্ষ্য হবে সাবমেরিন-বিধ্বংসী এবং বিমান-বিধ্বংসী রণকৌশলে পারদর্শী হওয়া।

অবশ্য মহড়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে, এশিয়ায় সবচেয়ে বেশি মার্কিন সেনা রয়েছে জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলের নীকটবর্তী দ্বীপপুঞ্জগুলোতে। এর ফলেই পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন যাতে বেশিদূর যেতে না পারে সেজন্যই সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে মার্কিন নৌ-বাহিনী।

পাশাপাশি ওই দ্বীপপুঞ্জে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক রাডার স্টেশনও বসিয়েছে জাপান। তাইওয়ানের ২২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই জনমানবহীন দ্বীপপুঞ্জকে জাপানিরা বলে সেনকাকু। অন্যদিকে চীনও এই দ্বীপপুঞ্জের ওপর দখল দাবি করে আসছে। তারা এই জায়গাটিকে দিয়াওয়ু নামে ডাকে।

মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে যাতে শান্তি বজায় থাকে সেইজন্য বিতর্কিত অঞ্চলে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নজর দিতে বলেছে চীন।

প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি জানিয়ে আসছে চীন। প্রতিবছর এই অঞ্চল দিয়ে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্য চলাচল করে। ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান সবাই এই সাগরের ওপর দাবি জানিয়ে আসছে। চীন বাদে বাকি সবার সঙ্গেই যুক্তরাষ্ট্রের গভীর সামরিক সম্পর্ক রয়েছে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব