,

যৌন হয়রানির অভিযোগ দিতে পারবে পুরুষ শিক্ষার্থীরাও

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে এখন থেকে যৌন হয়রানির অভিযোগ দায়ের করতে পারবে যেকোনো পুরুষ শিক্ষার্থী। দেশটির উচ্চশিক্ষা বিভাগের নতুন এই বিধিতে বলা হয়েছে, কোনো পুরুষ শিক্ষার্থী যদি যৌন হয়রানির শিকার হয় তবে সে যার দ্বারা হয়রানির শিকার সেই নারী, পুরুষ বা তৃতীয় লিঙ্গের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে।ভারতে এই প্রথম এ ধরনের কোনো নিয়ম করা হলো। ভারতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি (ইউজিসি) কমিশনের ভাষ্য মতে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারি-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের ওপর যৌন সহিংসতার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই লিঙ্গ বিবেচনায় না নিয়ে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

2016_06_08_16_09_31_1UaSrFewEf8PWWORbS9OUN0y3sUt5i_original

 

মূলত গত মাসেই নতুন এই বিধিটি প্রণয়ন করে ইউজিসি। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউজিসি সব সময়ই তার বিধি-নিষেধের ক্ষেত্রে পরিবর্তন এনে থাকে।হয়রানি বা নির্যাতনের শিকার শিক্ষার্থীর অভিযোগ দায়েরে শারীরিক বা মানসিক অপারগতা কিংবা মৃত্যু হলে তার পক্ষে তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করতে পারবে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিষয়ে একটি অভ্যন্তরীণ কমিটি করার জন্য বলা হয়েছে।

 

 

ইউজিসির এক কর্মকর্তা জানান, ২০০৭ সালে তারা এক পুরুষ শিক্ষার্থীর যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পেয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে। এরপর থেকেই পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ দায়ের করতে বিধান করার ভাবছিলেন তারা।

নতুন এই বিধানকে স্বাগত জানিয়েছে ভারতের আইনজীবীরা। ভারতে যৌন হয়রানি, ধর্ষণ এবং গণধর্ষণের মতো ঘটনাগুলো প্রচুর পরিমাণে ঘটে থাকে। এতে নারী এবং পুরুষ- উভয়ই ভুক্তভোগী হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা