,

৯ বাংলাদেশি জেলেকে ধরেছে বিএসএফ, বিজিবির হাতে ১১ ভারতীয় আটক

 

নিজস্ব প্রতিবেদক : চারঘাট সীমান্তে নয় বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ১১ ভারতীয় জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাছ ধরার নামে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আজ বুধবার বেলা ১১টার দিকে চারঘাটের পদ্মা নদী থেকে তাদের আটক করে বিজিবি। এর আগে একই অভিযোগে ওই ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন, চারঘাট মিয়াপুর গ্রামের বাসিন্দা দুদু মিয়া, মান্নান, ফারুক, মিজান, মিতুল, শহিদুল ইসলাম, টুটুল, লিটন ও মাসুদ। বিএসএফ এর দাবি, তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

bsffff1

 

অপরদিকে বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশি জেলেরা চারঘাটের সাড়িয়াখাল সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বিএসএফ এর কাগমারী ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এরপর বিজিবির টহল দলের হাতে বাংলাদেশি সীমান্ত থেকে তারা ভারতীয় ১১ জেলেকে আটক করে।

 

রাজশাহীর ১ বিজিবি’র পরিচালক লে. কর্নেল শাহজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশী জেলেদের ছাড়িয়ে আনতে তারা বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন। তবে তাতে সাড়া দেয়নি বিএসএফ। আর তাদের হাতে আটক ওই ১১ ভারতীয় বিষয়ে তারা আইনত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা