,

চট্টগ্রামে এক নারীর পাঁচ টুকরো লাশ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় এক নারীর পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে হালিশহর থানার আনন্দবাজারে ময়লা ফেলার জায়গা (ডাম্পিং স্টেশন) থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করে পুলিশ।

images_130915

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর অঞ্চল) জাহিদুল ইসলাম বলেন, আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের আবর্জনা ফেলার একটি জায়গা রয়েছে। সেখানে নগরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা একত্র করে ফেলা হয়। আজ দুপুরে দায়িত্বরত শ্রমিকেরা ময়লাগুলো নড়াচড়া করতে গিয়ে একটি করে হাত, পা, বুকের অংশ, মাথা ও হাঁটুর ওপরের অংশ (থাই) দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে এগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যে কয়েক দিন আগে ওই নারীকে হত্যার পর বস্তাবন্দী করে লাশটি নগরের যেকোনো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেখান থেকে এটি ডাম্পিং স্টেশনে ময়লার সঙ্গে চলে আসে। পরে ময়লাগুলো নড়াচড়ার সময় এগুলো হাত, পাসহ শরীরের পাঁচটি অংশ পাওয়া যায়। ওই বয়সী কোনো নারী নিখোঁজ হয়েছেন কি না, বিভিন্ন থানায় সে খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা