,

মির্জাপুরে ঘরে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

Tangailটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাঈদ নুরু (৭০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আবু সাঈদ নুরু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার ওই শিক্ষকের স্ত্রী তার বাড়ির পাশেই ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এ কারণে রাতে শিক্ষক নুরু নিজ ঘরে একাই ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে গিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করে। তার দুই ছেলে ঢাকায় ও মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। বুধবার দুপুরে স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও টিনের বেড়া কাটা দেখতে পান। পরে ঘরের ভেতর গিয়ে রক্তাক্ত স্বামীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এরপর প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন খান জানান, ১৫ বছর আগে তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। হত্যা মামালার আসামিরা এখন জামিনে রয়েছেন। আগের হত্যার সঙ্গে এ হত্যার কোনো মিল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা