,

ঝিনাইদহের মহিষাডাঙ্গা গেলেন ভারতীয় কূটনীতিক

purohit-550x416নিউজ ডেস্ক : ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় ঘটনান্থল মহিষাডাঙ্গা পরিদর্শনে গেছেন ভারতীয় হাইকমিশনের দুই কূটনীতিক। পুরোহিত হত্যাকা-ের বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে কালীগঞ্জ উপজেলার একটা বাড়িতে পূজো করার উদ্দেশ্যে যাচ্ছিলেন পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী। ওই সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে মোটরসাইকেলে করে আসা তিন যুবক ওই পুরোহিতকে বিলের মাঝখানে ফেলে গলা জবাই করে চলে যায়।

ঝিনাইদহ সদর উপজেলায় কড়াতিপাড়া গ্রামে একজন হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন কালো একটি মোটরসাইকেলে আসা তিনজন আরোহী হত্যাকা-টি ঘটিয়ে চলে যায়।

এলাকাবাসীরা জানান, আনন্দ গোপাল গাঙ্গুলী এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয় পুরোহিত ছিলেন। এলাকার হিন্দু বিবাহসহ সব পূজার অনুষ্ঠান তিনিই করতেন। এলাকার একজন ভালো মানুষ হিসেবেই সবাই তাঁকে জানত। তাঁর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না মন্তব্য করে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি জানান। এমন নিরীহ লোককে কারা ও কেন হত্যা করল প্রশ্ন করে তিনি খুনি গ্রেপ্তারের জোর দাবি জানান।

নিহতের ছেলে সিন্ধু গোপাল গাঙ্গুলী জানান, আমার বাবার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। আমার বাবা এলাকার পুরোহিত হিসেবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক পরিচিত ছিলেন। সবাই তাঁকে খুব ভালোবাসত, শ্রদ্ধাভক্তি করত। এলাকার হিন্দু-মুসলমান সবার কাছে ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কেউ কোনো দিন আমার বাবাকে হুমকি দিয়েছে বা তাঁর সঙ্গে কারো বিরোধ আছে এমন কথা কখনো শুনিনি। এলাকার কোনো ঘটনাকে কেন্দ্র করে আমার বাবা খুন হতে পারেন না। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের ভাতিজা অশোক কুমার রায় বলেন, এটা একটা পরিকল্পিত হত্যাকা-। জঙ্গিরা পরিকল্পিতভাবে আমার কাকাকে হত্যা করেছে। আমার কাকার সঙ্গে এলাকার কারো কোনো দ্বন্দ্ব বা শত্রুতা ছিল না।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, একটি গোষ্ঠী হিন্দুদের হত্যা করে ভয় দেখিয়ে এ দেশ থেকে বিতাড়িত করতে চায়। তা না হলে একজন পুরোহিতকে এমন নৃশংসভাবে কেউ হত্যা করতে পারে না। আমরা এই হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা