,

নারীর জন্য ঐতিহাসিক মুহূর্ত : হিলারি

Hillary-Clintonআন্তর্জাতিক ডেস্ক : চারদিকে উচ্ছ্বাস, উল্লাস, হর্ষধ্বনি। এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে উৎফুল্লকণ্ঠে হিলারি ক্লিনটন বললেন, ‘আপনাদের ধন্যবাদ। আমরা একটি মাইলফলকে পৌঁছেছি।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল মঙ্গলবার এক সমাবেশে এ কথা বলেন দেশটির ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাবেক এই ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম একজন নারী একটি বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী হবেন।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিশ্চিত করেছেন হিলারি। এই সুবাদে তাঁর দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ারও সুযোগ সৃষ্টি হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, গত রোববার যুক্তরাষ্ট্রনিয়ন্ত্রিত ভূখণ্ড পুয়ের্তোরিকোতে অনুষ্ঠিত প্রাইমারির পর হিলারি মনোনয়নের জন্য প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন পেয়ে গেছেন। এটাকেই তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার ভিত্তি হিসেবে ধরা হচ্ছে।

এপির এই ঘোষণায় হিলারি-শিবির উচ্ছ্বসিত। এ ঘটনাকে নারীর জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন হিলারি। একই সঙ্গে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে সহায়তার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়নের জন্য গতকাল যে ছয়টি অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট নেওয়া হয়েছে, এর মধ্যে নিউ জার্সি ও নিউ মেক্সিকোতে জয় পেয়েছেন হিলারি। নর্থ ডাকোটায় জয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স। অন্যগুলোর ফল এখনো পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে