,

রোজায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে যা করবেন

images (7)মহান রোজাব্রত পালনের সময় অনেকেই কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যায় ভোগেন। সারা দিন পানি পানের পরিমাণ কমে যাওয়ায় রমজান মাসে সব রোজাদারই কমবেশি কোষ্ঠকাঠিন্যে ভোগেন।

আঁশযুক্ত খাবার কম খেলেও হতে পারে কোষ্ঠকাঠিন্য। আবার খাবারের পরিমাণ বেশি হলে, অতিরিক্ত মসলাযুক্ত ও ভাজা-পোড়া খাবার খেলে রোজাদারদের অনেক সময় পেট ফেঁপে যায়, পেটে শব্দ হয়, পায়ুপথ দিয়ে ঘন ঘন বায়ু বের হয়। খাবার ঠিকমতো হজম না হলে এ রকম হতে পারে। আবার ডিম, ছোলা পেটে গ্যাস উৎপন্ন করে।

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে যা করবেন

১. প্রচুর পানি পান করুন।

২. ইফতারিতে ফলের জুস পান করুন। তবে বাজারের প্যাকেটজাত জুস থেকে সাবধান। এগুলো উপকারের চেয়ে অপকারই করে বেশি। ফলের জুস ছাড়া ফ্রেশ ফল খান।

৩. আঁশযুক্ত খাবার (যেমন : আটা, শিমের বিচি, ছোলা, শাকসবজি, ফল) বেশি করে খান।

৪. চিনি, মিষ্টি ও কেক, পেস্ট্রি, চকলেট কম খান।

৫. খেজুর খেতে পারেন। প্রচুর আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে।

৬. ডিম, ছোলা, মুড়ি কম পরিমাণে খান।

৭. তেল-মসলাযুক্ত খাবার পরিহার করুন।

৮. ভাজা-পোড়া খাবারকে না বলুন।

৯. নিয়মিত মলত্যাগের অভ্যাস করুন।

১০. কোষ্ঠকাঠিন্য দূর না হলে লেক্সিটিভ জাতীয় ওষুধ (যেমন : ল্যাকটুলোজ) খেতে পারেন। তবে যেকোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা