,

বিবিসির দুঃখ প্রকাশ : জয়ের বক্তব্য না নিয়ে সংবাদ প্রচার 

 

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার এক ইমেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করা হয়।

image_37665
উল্লেখ্য, ২৮ মে বিবিসি বাংলা বিভাগ মেনদি সাফাদির উদ্ধৃতি দিয়ে সংবাদ ছেপেছিল, ‘সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল।‘ কিন্তু বিবিসির ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের কোনও বক্তব্য না থাকায় প্রতিবেদনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সোমবার দুপুরে লন্ডনে বিবিসি প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসি বাংলা বিভাগের কাছে একটি স্মারকলিপি দেন।

 

স্মারকলিপিতে বিবিসিকে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রতিবেদকের অপসারণের দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ। এরপর আমাদের ব্রাহ্মণবাড়িয়া   ও একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কাছে তাদের বক্তব্য জানতে চাইলে বিবিসি বাংলার বার্তা প্রধান সাবির মুস্তাফা বিবিসি কমিউনিকেশন্স বিভাগের অনুমতি ছাড়া কোনও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া   পক্ষ থেকে বিবিসি’র কমিউনিকেশন্স বিভাগে যোগাযোগ করার এক দিন পর বিবিসির কমিউনিকেশন্স ম্যানেজার পল রাসমুসেন সংবাদটি প্রকাশের আগে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য না নেওয়ায় দুঃখ প্রকাশ করে ইমেইল বার্তা পাঠান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বিবিসি বাংলার সম্পাদকীয় নীতিমালা আরও কঠোর করার আশ্বাস দেন রাসমুসেন। তবে এই সংবাদ লেখার সময় পর্যন্ত বিবিসি বাংলা বিভাগ তাদের ওয়েবসাইটে বিবিসি কমিউনিকেশন্স বিভাগের বিবৃতিটি প্রকাশ করেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা