,

আইএসের হামলা: বাংলাদেশেরও নাম নিলেন জাতিসংঘ মহাসচিব

is_130871নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক হুমকি, প্রভাব ও অনুপ্রেরণার উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশেরও নাম নিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।তিনি বলেছেন, গত ছয় মাসেই ইসলামিক স্টেট বাংলাদেশ, বেলজিয়াম, মিসর, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, লেবানন, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালিয়েছে বা হামলা চালাতে অনুপ্রাণিত করেছে কিংবা দায় স্বীকার করেছে।
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা সিনহুয়া গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব আইএস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের সময় এসব কথা বলেছেন। গত ছয় মাসে বিভিন্ন দেশে কথিত আইএসের হামলা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এসব হামলায় পাঁচ শতাধিক ব্যক্তি নিহত এবং কয়েক শ আহত হয়েছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ওই দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব হামলার তদন্ত করছে। তবে এটি ইতিমধ্যে স্পষ্ট যে সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকা থেকে ইউরোপে ফেরা বিদেশি সন্ত্রাসী যোদ্ধারা এসব হামলা সমন্বয় করছে।
মহাসচিব বলেন, ইরাক ও সিরিয়ায় আন্তর্জাতিক জোটের হামলায় চাপে থাকা সত্ত্বেও আইএস নিয়ে বৈশ্বিক ঝুঁকি এখনো উচ্চমাত্রায় রয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের দখলের বিস্তার থামলেও সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রই বলেছে, আইএস কৌশলগতভাবে এখনো দুর্বল হয়নি এবং অপূরণীয় কোনো ক্ষতি আইএসের এখনো হয়নি। উদ্বেগের বিষয় হলো, আইএসের অস্ত্র কমছে এ কথা জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই বলছে না।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা