,

বৃহস্পতিবার বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

 

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ৯ জুন বৃহস্পতিবার ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’। এ বছর এ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘অ্যাক্রেডিটেশন: সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করবেন। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

image_1078_266571

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর যৌথ উদ্যোগে মতিঝিলের ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সভাপতিত্ব করবেন বিএবি’র চেয়ারম্যান অধ্যাপক আলতাফ হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সনিয়ির সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফ বি সি সি আই’র সভাপতি মাতলুব আহমদে এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সভাপতি হোসনে খালদে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন একটি টকশো সম্প্রচার করবে এবং মোবাইল ফোন অপারেটরগণ ক্ষুদে বার্তা প্রেরণ করবেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এই দিবসটি উপলক্ষে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির এবং পোস্টার প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা