,

দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর দেড়টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর ত্যাগ করেন।

pm2

প্রসঙ্গত, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৫ দিনের সরকারি সফরে সৌদি আরব যান। ২০১৫ সালের জানুয়ারিতে বাদশার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর এটিই প্র্রথম সৌদি সফর।শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা